সাধারন সম্পাদকের বক্তব্য
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন। ১৯৬৪ ইং সালে এই সংগঠন টি প্রথমে " কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি নামে গঠিত হয়েছিল, পরবর্তী কালে ১৯৮৪ ইং সনে চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া মহকুমা থেকে জেলায় উন্নিত হওয়ায় তখন থেকে (১৯৮৪ইং) বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা নামে আত্মপ্রকাশ পায় এবং অদ্যাবদি পর্যন্ত সংগঠন টি ঢাকায় অবস্থিত সকল সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি পায় বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা। ধারাবাহিকতায় ২০২৫-২০২৬ মেয়াদে আমাকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সমিতির সকল কর্মকর্তা ও সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এই সমিতির রয়েছে অনন্য উজ্জ্বল ইতিহাস। সমিতির পক্ষ থেকে প্রতি বছরই অতীতের ন্যায় গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ইফতার অনুষ্ঠান এবং প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি বাৎসরিক পিকনিক সহ বিভিন্ন প্রোগ্রাম করে থাকি এবং এটি চলমান রাখতে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা সকলেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস সমঝোতা সৌহার্দ্য ও সম্পৃতির বন্ধনে আবদ্ধ হয়ে আসুন আমরা সমাজের কল্যানে মানবতার সেবা’য় একসাথে কাজ করি।
লায়ন মোঃ এমরানুল হক
সাধারন সম্পাদক
বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা